সীমিত স্টক

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি · ৩০ দিনের রিটার্ন BURAQ 6-এর প্রথম ব্যাচের স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজই বুক করুন।

কাহফ রাউটার BURAQ 6

কনফিগারেশন গাইড

অ্যাপের প্রতিটি সেটিং কোথায় আছে, কী করে আর কখন কাজে লাগে, এক জায়গায়।

সংস্করণ ১.০ · অক্টোবর ২০২৬ · Kahf Router অ্যাপ (Android ও iOS)

কাহফ রাউটার BURAQ 6

সূচিপত্র
  1. ১সেটিংসের মানচিত্র
  2. ২ইন্টারনেট সংযোগ (WAN)
  3. ৩ওয়াইফাই
  4. ৪জোন ও ডিভাইস
  5. ৫কনটেন্ট সুরক্ষা
  6. ৬সময় নিয়ন্ত্রণ
  7. ৭নিরাপত্তা সেটিংস
  8. ৮ফার্মওয়্যার, ব্যাকআপ ও নোটিফিকেশন
  9. ৯রিসেট
  10. ১০ফ্রি ও প্রিমিয়াম

কাহফ রাউটার BURAQ 6
কনফিগারেশন গাইড

অ্যাপের প্রতিটি সেটিং কোথায় আছে, কী করে আর কখন কাজে লাগে, এক জায়গায়।

সংস্করণ ১.০ · অক্টোবর ২০২৬kahf.co/router

সূচিপত্র

  1. ১সেটিংসের মানচিত্র
  2. ২ইন্টারনেট সংযোগ (WAN)
  3. ৩ওয়াইফাই
  4. ৪জোন ও ডিভাইস
  5. ৫কনটেন্ট সুরক্ষা
  6. ৬সময় নিয়ন্ত্রণ
  7. ৭নিরাপত্তা সেটিংস
  8. ৮ফার্মওয়্যার, ব্যাকআপ ও নোটিফিকেশন
  9. ৯রিসেট
  10. ১০ফ্রি ও প্রিমিয়াম

১সেটিংসের মানচিত্র

কোন সেটিং অ্যাপের কোথায় আছে, এক নজরে।

হোমপ্রোটেকশন সেন্টার

  • কন্টেন্ট ব্লকলিস্ট
  • ব্লক করা ওয়েবসাইট
  • অনুমোদিত ওয়েবসাইট
  • নিরাপদ সার্চ
  • ইউটিউব সীমিত মোড
  • অ্যাপ টাইম রুলস
  • অ্যাপ ব্যবহার
  • বেডটাইম / অফটাইম
  • VPN/Torrent ব্লক
  • নিরাপদ DNS
  • রিপোর্ট

ডিভাইস

  • প্রতিটি ডিভাইসের জোন
  • এখনই ইন্টারনেট ব্লক

সেটিংসরাউটার

  • রুট পাসওয়ার্ড পরিবর্তন
  • ফার্মওয়্যার / স্ট্যাটাস
  • রাউটার পুনঃসংযোগ

সেটিংসঅ্যাকাউন্ট

  • Kahf ID
  • সাবস্ক্রিপশন
  • প্যারেন্ট PIN
  • রিকভারি কোড

সেটিংসশেয়ারিং

  • গেস্ট অ্যাক্সেস প্রিমিয়াম

সেটিংসঅ্যাপ

  • ভাষা
  • নোটিফিকেশন
  • লোকাল ডেটা মুছুন
  • সম্পর্কিত ও সহায়তা

২ইন্টারনেট সংযোগ (WAN)

রাউটার দুই ধরনের সংযোগে চলে: স্বয়ংক্রিয় (DHCP) আর PPPoE।

স্বয়ংক্রিয় (DHCP)কিছু লিখতে হয় না

মডেম থেকে ক্যাবলটি রাউটারের WAN পোর্টে লাগালেই হবে।

PPPoEইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে সংযোগ

প্রোভাইডার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে থাকলে এটি বেছে নিন।

PPPoE সেট করা

  1. সেটআপের সময় আমার ISP-এর PPPoE প্রয়োজন চালু করুন।
  2. প্রোভাইডারের দেওয়া ইউজারনেম ও পাসওয়ার্ড হুবহু লিখুন।
  3. সংযোগ করুন চাপুন। অ্যাপ সংযোগটি পরীক্ষা করবে।

পরে কোনো তথ্য ভুল ধরা পড়লে সংযোগ যাচাইয়ের পাতায় PPPoE তথ্য আপডেট করুন ব্যবহার করুন।

৩ওয়াইফাই

নাম ও পাসওয়ার্ড
রাউটারের লেবেলে ছাপা: KAHF- আর ৪টি অক্ষর, ৮ অক্ষরের পাসওয়ার্ড
ব্যান্ড
২.৪ GHz ও ৫ GHz, দুই ব্যান্ডেই একই নাম
নিরাপত্তা
WPA2
দেশ ও সময় অঞ্চল
বাংলাদেশ, Asia/Dhaka। দেশ শুধু অ্যাপ থেকে, নিশ্চিত করে বদলানো যায়।

মূল ওয়াইফাইয়ের নাম বা পাসওয়ার্ড অ্যাপ থেকে বদলানো যায় না।

গেস্ট ওয়াইফাই প্রিমিয়াম

সেটিংস → গেস্ট অ্যাক্সেস থেকে অতিথিদের জন্য আলাদা পাসওয়ার্ডসহ নেটওয়ার্ক বানান।

মেয়াদ
৪ ঘণ্টা, ১ দিন, ৩ দিন বা মেয়াদহীন
জোন
নিরাপদ জোন, অথবা ইন্টারনেট ছাড়া শুধু LAN

পাসওয়ার্ড অ্যাপ থেকেই শেয়ার করুন। সরান চাপলে নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়।

৪জোন ও ডিভাইস

ডিফল্টনিরাপদ জোন

এই গাইডের সব নিয়ন্ত্রণ এখানে কার্যকর হয়।

বড়দের জন্যঅপ্রতিবন্ধিত জোন

শুধু বেসিক ম্যালওয়্যার আর অশ্লীল কনটেন্টের DNS সুরক্ষা থাকে।

জোন বদলানো

  1. ডিভাইস খুলুন।
  2. ডিভাইসটি বেছে নিন।
  3. যে জোনে নিতে চান, সেটি বেছে নিন।

যে ডিভাইস শুধু IPv6 ব্যবহার করে, সেটি এভাবে সরানো যায় না।

এখনই ইন্টারনেট ব্লক প্রিমিয়াম

একটি ডিভাইস সাথে সাথে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়। তখনও সেটি রাউটার আর অ্যাপে পৌঁছাতে পারে।

৫কনটেন্ট সুরক্ষা

কন্টেন্ট ব্লকলিস্ট

সব ক্যাটাগরি নিরাপদ জোনের প্রতিটি ডিভাইসে ব্লক থাকে। যেটি চান না, বন্ধ করুন। কিছু ক্যাটাগরি সবসময় চালু থাকে।

ব্লক করা ওয়েবসাইট

+ ওয়েবসাইট যোগ করুন চাপুন। সাবডোমেইনও (*.domain.com) এর আওতায় আসে। তবে এতে সেই সেবার ফোন অ্যাপ ব্লক হয় না।

অনুমোদিত ওয়েবসাইট

বিশ্বস্ত সাইট, যা ক্যাটাগরি ব্লক আর আপনার ব্লক তালিকার চেয়ে প্রাধান্য পায়। তবু কিছু সাইট নিরাপদ DNS সেবার কারণে ব্লক থেকে যেতে পারে।

নিরাপদ সার্চ

Google, Bing, DuckDuckGo ও YouTube-এ কাজ করে।

ইউটিউব সীমিত মোড

YouTube-এর Restricted Mode চালু রাখে।

VPN ও Torrent ব্লকিং

VPN, Tor আর প্রক্সি টানেল আটকায়। এটি বন্ধ করলে নিরাপদ জোনের ডিভাইসগুলো প্রতিটি ফিল্টার এড়িয়ে যেতে পারে। তাই চালু রাখুন।

বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লকিং প্রিমিয়াম

DNS স্তরে কাজ করে, ব্রাউজারে কিছু বসাতে হয় না। কিছু অ্যাপের ভেতরের বিজ্ঞাপন তবু আসতে পারে।

নিরাপদ DNS

পুরো নেটওয়ার্কে সবসময় চালু থাকা পারিবারিক নিরাপদ DNS।

৬সময় নিয়ন্ত্রণ

বেডটাইম

প্রতি রাতে নিরাপদ জোনের ইন্টারনেট বন্ধ রাখে। ফ্রি প্ল্যানে একটি "প্রতিদিন" শিডিউল। প্রিমিয়ামে কর্মদিবস ও ছুটির দিন আলাদা, নিজের মতো দিনও বেছে নেওয়া যায়।

অফটাইম

এক ট্যাপে পুরো নিরাপদ জোনের ইন্টারনেট বন্ধ, যতক্ষণ না আপনি আবার চালু করছেন। অ্যাপ চালু রাখতে kahf.co ও kahfguard.com খোলা থাকে।

অ্যাপ টাইম রুলস

অ্যাপ বা ক্যাটাগরি বেছে নিয়ে ব্লক সময় অথবা দৈনিক সীমা দিন।

  • সোশ্যাল ও চ্যাট
  • গেম
  • ভিডিও ও স্ট্রিমিং
  • শপিং
  • ডাউনলোড ও ক্লাউড

অ্যাপ টাইম রুলসের তিনটি টিপস

  • কোনো সময়কাল মধ্যরাত পার হতে পারে না। যেমন রাত ১১টা থেকে সকাল ৬টা চাইলে দুই ভাগ করুন: রাত ১১টা থেকে ১২টা, আর ১২টা থেকে সকাল ৬টা।
  • এক গ্রুপের সব অ্যাপ একই সময়সীমা ভাগ করে নেয়।
  • পাতা থেকে বের হওয়ার আগে সংরক্ষণ করুন।

৭নিরাপত্তা সেটিংস

প্যারেন্ট PIN
৬ সংখ্যার। সেটিংস → অ্যাকাউন্ট থেকে বদলান।
রিকভারি কোড
সেটআপের সময় একবার দেখায়। পরে PIN দিয়ে আনলক করে আবার দেখা যায়। লিখে রাখুন।
রুট পাসওয়ার্ড
সেটিংস → রাউটার → রুট পাসওয়ার্ড পরিবর্তন করুন। অ্যাপ এটি আপনার Kahf ID-তে এনক্রিপ্ট করে রাখে। অ্যাক্সেস হারালে রিসেট দেখুন।
Kahf ID
সেটিংসের ব্যাকআপ আর প্রিমিয়ামের জন্য লাগে।

৮ফার্মওয়্যার, ব্যাকআপ ও নোটিফিকেশন

ফার্মওয়্যার / স্ট্যাটাস

বর্তমান সংস্করণ, আপডেট চেক করুন আর চেঞ্জলগ দেখায়। আপডেটের সময় রাউটার রিস্টার্ট হয়, প্রায় ২ মিনিট অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করা যায় না। রাউটার প্রতি রাতে যাচাই করা আপডেট নিজেও নেয়।

Kahf ID-তে কনফিগ ব্যাকআপ করুন

সেটিংস সংরক্ষণ করে, আর শেষ ব্যাকআপের সময় দেখায়।

নোটিফিকেশন

পুশ নোটিফিকেশন চালু বা বন্ধ করুন, নীরব সময় ঠিক করুন। এর জন্য Kahf ID আর যুক্ত রাউটার লাগে।

৯রিসেট

১০সেকেন্ড
রিসেট বাটন ১০ সেকেন্ড চেপে ধরুন

রাউটার ফ্যাক্টরি সেটিংসে ফিরে যাবে, ওয়াইফাইয়ের নাম ও পাসওয়ার্ড লেবেলের মানে ফিরবে। তারপর অ্যাপ খুলে আবার সেটআপ করুন। রাউটারটি অন্য Kahf ID-তে নিতে চাইলেও এটিই উপায়।

১০ফ্রি ও প্রিমিয়াম

কোন সুবিধা কোন প্ল্যানে আছে।

সুবিধাফ্রিপ্রিমিয়াম
নিরাপদ ও অপ্রতিবন্ধিত জোনআছেআছে
ক্যাটাগরি ব্লক, নিজের ব্লক ও অনুমোদিত তালিকাআছেআছে
নিরাপদ সার্চ, ইউটিউব সীমিত মোড, VPN/Torrent ব্লকআছেআছে
বেডটাইম: একটি "প্রতিদিন" শিডিউলআছেআছে
বেডটাইম: কর্মদিবস ও ছুটি, নিজের মতো দিননেইআছে
অ্যাপ টাইম রুলস: বেসিকআছেআছে
অ্যাপ টাইম রুলস: প্রতিদিন আলাদা সীমানেইআছে
বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লকিংনেইআছে
এখনই ইন্টারনেট ব্লক (প্রতিটি ডিভাইসে)নেইআছে
গেস্ট ওয়াইফাইনেইআছে
কোনো সেটিং কাজ করছে না?

আমাদের সাপোর্ট টিমকে লিখুন, ধাপে ধাপে সাহায্য করবে।

support@kahf.co

Coming soon

BURAQ 5-⁠এর অপেক্ষায় আছেন?

BURAQ 5 আসছে। Waitlist-এ জয়েন করুন, আর লঞ্চের দিন সবার আগে আমরাই আপনাকে SMS করে জানিয়ে দেব।

BURAQ 5
অনুগ্রহ করে আপনার নাম লিখুন
নম্বরটি ০১ দিয়ে শুরু হয়ে ১১ সংখ্যার হতে হবে, একবার মিলিয়ে নিন
ইমেইল ঠিকানাটি একবার মিলিয়ে নিন, চাইলে ঘরটি খালিও রাখতে পারেন

আপনার দেওয়া তথ্য শুধু BURAQ 5-এর Update দিতে ব্যবহার করা হবে, কোনো Spamming হবে না।

ঘরের সব Device-এর জন্য নিরাপদ ইন্টারনেট। একবার Setup করলেই Automatic Protection।

Kahf সম্পর্কে

Kahf Yazılım A.Ş.-এর একটি রিজিওনাল কনসার্ন Kahf Bangladesh, আপনার বাসা এবং কর্মক্ষেত্রের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে নিয়ে এসেছে Kahf Router।

Kahf-এর অন্যান্য প্রোডাক্টKahf BrowserKahf InternetKahf KidsHikmahMuslims DayMahfil
যোগাযোগ

Level: 04, House: 1005 & 1007, Avenue: 11, Road: 09, Mirpur DOHS, Dhaka 1216, Bangladesh

সাপোর্ট

support@kahf.coWhatsApp

সোস্যাল মিডিয়া

সম্পূর্ণ স্পেসিফিকেশন

BURAQ 6
ফ্ল্যাগশিপ মডেল · WiFi 6BURAQ 6৳৯,৫০০৳৭,০০০
WiFi স্ট্যান্ডার্ড
WiFi 6 (802.11ax)
যাদের জন্য সেরা
স্মার্ট হোম, স্ট্রিমিং, অনলাইন ক্লাস, গেমিং
পারফরম্যান্স
অতি কম ল্যাটেন্সি (Low Latency)
একসাথে ডিভাইস সংযোগ
৫০+
কভারেজ
৫,০০০ বর্গফুট পর্যন্ত (পুরো বাড়ি)
নিরাপত্তা ফিচার
সব অন্তর্ভুক্ত, প্রথম দিন থেকেই চালু
ওয়ারেন্টি ও রিটার্ন
১ বছর • ৩০ দিন

Pre-Order

Flagship · WiFi 6

Kahf Router BURAQ 6

৳৯,৫০০৳৭,০০০ প্রতিটি

1
  • ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ফ্রি ডেলিভারি
  • সব Safety Feature অন্তর্ভুক্ত
  1. ১অনলাইনে পেমেন্ট
  2. ২আমরা ফোনে কনফার্ম করব
  3. ৩SMS-এ ডেলিভারির তারিখ

প্রথম ব্যাচের স্টক দ্রুত শেষ হচ্ছে

সর্বমোট৳৯,৫০০৳৭,০০০

কার্টে যোগ হবে, পেমেন্ট হবে চেকআউটে।