সীমিত স্টক

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি · ৩০ দিনের রিটার্ন BURAQ 6-এর প্রথম ব্যাচের স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আজই বুক করুন।

কাহফ রাউটার BURAQ 6

ব্যবহারকারী ম্যানুয়াল

সেটআপ থেকে প্রতিদিনের পারিবারিক সুরক্ষা, সমস্যা সমাধান আর সহায়তা, সব এক জায়গায়।

সংস্করণ ১.০ · অক্টোবর ২০২৬ · Kahf Router অ্যাপ (Android ও iOS)

কাহফ রাউটার BURAQ 6

সূচিপত্র
  1. ১দ্রুত শুরু
  2. ২আপনার রাউটার
  3. ৩ইন্টারনেটে যুক্ত করা
  4. ৪অ্যাপ সেটআপ
  5. ৫প্রতিদিনের ব্যবহার
  6. ৬প্রিমিয়াম
  7. ৭সমস্যা সমাধান
  8. ৮সুরক্ষা কীভাবে কাজ করে
  9. ৯গোপনীয়তা
  10. ১০শিশুদের জন্য
  11. ১১ওয়ারেন্টি ও সহায়তা
  12. ১২শব্দকোষ

কাহফ রাউটার BURAQ 6
ব্যবহারকারী ম্যানুয়াল

সেটআপ থেকে প্রতিদিনের পারিবারিক সুরক্ষা, সমস্যা সমাধান আর সহায়তা, সব এক জায়গায়।

সংস্করণ ১.০ · অক্টোবর ২০২৬kahf.co/router

সূচিপত্র

  1. ১দ্রুত শুরু
  2. ২আপনার রাউটার
  3. ৩ইন্টারনেটে যুক্ত করা
  4. ৪অ্যাপ সেটআপ
  5. ৫প্রতিদিনের ব্যবহার
  6. ৬প্রিমিয়াম
  7. ৭সমস্যা সমাধান
  8. ৮সুরক্ষা কীভাবে কাজ করে
  9. ৯গোপনীয়তা
  10. ১০শিশুদের জন্য
  11. ১১ওয়ারেন্টি ও সহায়তা
  12. ১২শব্দকোষ

১দ্রুত শুরু

পাঁচটি ধাপেই রাউটার চালু হয়ে যায়।

  1. রাউটার বসানঘরের মাঝামাঝি কোনো খোলা জায়গায় রাখুন, মেঝে থেকে একটু উঁচুতে, মোটা দেয়াল থেকে দূরে।
  2. মডেমের সাথে যুক্ত করুনইন্টারনেট প্রোভাইডারের (ISP) মডেম বা ফাইবার বক্স থেকে ক্যাবলটি রাউটারের ইন্টারনেট (WAN) পোর্টে লাগান, তারপর পাওয়ার দিন।
  3. ওয়াইফাইতে যুক্ত হনফোনে KAHF- দিয়ে শুরু হওয়া নেটওয়ার্কটি বেছে নিন, তারপর ৮ অক্ষরের পাসওয়ার্ড দিন। নাম ও পাসওয়ার্ড রাউটারের লেবেলে ছাপা আছে। ২.৪ GHz আর ৫ GHz, দুই ব্যান্ডেই একই নাম।
  4. অ্যাপ ইনস্টল করুনGoogle Play বা App Store থেকে Kahf Router অ্যাপ নামিয়ে খুলুন, তারপর শুরু করুন চাপুন।
  5. সেটআপ শেষ করুনঅ্যাপ নিজেই রাউটার খুঁজে নেবে, ইন্টারনেট পরীক্ষা করবে, তারপর প্যারেন্ট PIN দিতে আর Kahf ID দিয়ে সাইন ইন করতে বলবে।

২আপনার রাউটার

সেটআপে যে তথ্যগুলো কাজে লাগবে।

ওয়াইফাই
২.৪ GHz ও ৫ GHz, দুই ব্যান্ডের ওয়াইফাই ৬ রাউটার
রিসেট বাটন
১০ সেকেন্ড চেপে ধরলে ফ্যাক্টরি সেটিংসে ফিরে যায়
লেবেল
ওয়াইফাইয়ের নাম (KAHF-xxxx) ও পাসওয়ার্ড ছাপা থাকে
রাউটারের পেজ
http://192.168.1.1

৩ইন্টারনেটে যুক্ত করা

সেটআপের সময় অ্যাপ জানতে চাইবে আপনার ইন্টারনেট কীভাবে চলে।

স্বয়ংক্রিয় (DHCP)বেশিরভাগ বাসা ও অফিসে

প্রোভাইডার কোনো ইউজারনেম বা পাসওয়ার্ড না দিয়ে থাকলে এটি বেছে নিন।

PPPoEইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে সংযোগ

প্রোভাইডার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে থাকলে এটি বেছে নিন, আর হুবহু লিখুন। অ্যাপ সংযোগটি পরীক্ষা করে দেখবে।

সংযোগ না হলে অ্যাপে ডায়াগনস্টিক চালান চাপুন। বিস্তারিত দেখুন সমস্যা সমাধান অংশে।

৪অ্যাপ সেটআপ

  1. ভাষা বেছে নিন। বাংলা ও ইংরেজি, দুটোই আছে।
  2. স্বাগত আর জোনের পাতা পড়ে রাউটারে সংযোগ করুন। অ্যাপ ওয়াইফাইতে রাউটার খুঁজে নেবে। না পেলে রাউটারের ঠিকানা নিজে লিখুন।
  3. ইন্টারনেট পরীক্ষা করুন (ইন্টারনেটে যুক্ত করা দেখুন)।
  4. প্যারেন্ট PIN ঠিক করুন। পরে নিয়ম বদলাতে এটি লাগবে।
  5. Kahf ID দিয়ে সাইন ইন করুন। এতে রাউটারের সেটিংস সংরক্ষিত থাকে, দরকারে ফিরিয়ে আনা যায়।
  6. দেখানো রিকভারি কোড লিখে রাখুন, আর শিশুদের নাগালের বাইরে রাখুন।
  7. কোন কনটেন্ট ক্যাটাগরি ব্লক করবেন বেছে নিন। চাইলে ইউটিউব সীমিত মোড চালু করুন।
  8. শেষ করুন। ঐচ্ছিক ধাপগুলো এখন বাদ দিয়ে পরে ফিরে আসতে পারেন।

৫প্রতিদিনের ব্যবহার

জোন

ডিফল্টনিরাপদ জোন

সব ডিভাইস শুরুতে এখানেই থাকে। পারিবারিক ফিল্টার আর আপনার সব নিয়ন্ত্রণ এখানে চলে।

বড়দের জন্যঅপ্রতিবন্ধিত জোন

শুধু নিরাপদ DNS থাকে। বড়দের ডিভাইসের জন্য।

ডিভাইস পাতা থেকে যেকোনো ডিভাইস এক জোন থেকে অন্য জোনে সরাতে পারেন। নতুন ডিভাইস নিজে থেকেই নিরাপদ জোনে যায়।

কনটেন্ট সুরক্ষা (নিরাপদ জোনে)

  • কন্টেন্ট ব্লকলিস্ট পুরো ক্যাটাগরি ব্লক করে, যেমন অশ্লীল কনটেন্ট বা জুয়া।
  • ব্লক করা ওয়েবসাইট ও অনুমোদিত ওয়েবসাইট দিয়ে নিজের তালিকা বানান। অনুমোদিত সাইট ক্যাটাগরি ব্লকের চেয়ে প্রাধান্য পায়।
  • নিরাপদ সার্চ সার্চে অশ্লীল ফলাফল আসতে দেয় না।
  • ইউটিউব সীমিত মোড প্রাপ্তবয়স্কদের উপযোগী হতে পারে এমন ভিডিও লুকিয়ে রাখে।
  • VPN/Torrent ব্লক ফিল্টার এড়ানোর চেষ্টা আটকায়।

সময় নিয়ন্ত্রণ

  • বেডটাইম / অফটাইম: ফ্রি প্ল্যানে একটি "প্রতিদিন" শিডিউল। প্রিমিয়ামে কর্মদিবস ও ছুটির দিন আলাদা করা যায়, নিজের মতো দিনও বেছে নেওয়া যায়।
  • অ্যাপ টাইম রুলস: অ্যাপ বা ক্যাটাগরি ধরে সময়সীমা দিন। প্রিমিয়ামে প্রতিদিনের জন্য আলাদা সীমা।

এখনই ইন্টারনেট ব্লক করুন প্রিমিয়াম

ডিভাইস পাতায় কোনো ডিভাইসের ব্লক চালু করলে সেটি সাথে সাথে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়। তখনও ডিভাইসটি রাউটার আর অ্যাপে পৌঁছাতে পারে। বন্ধ করলে আগের মতো চলবে।

গেস্ট ওয়াইফাই প্রিমিয়াম

সেটিংস → গেস্ট অ্যাক্সেস থেকে আলাদা পাসওয়ার্ডসহ একটি অস্থায়ী নেটওয়ার্ক বানান। মেয়াদ বেছে নিন: ৪ ঘণ্টা, ১ দিন, ৩ দিন বা মেয়াদহীন। কোন জোনে থাকবে, সেটিও বেছে নিন। পাসওয়ার্ড অ্যাপ থেকেই শেয়ার করুন। সরান চাপলে নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়।

ফার্মওয়্যার, ব্যাকআপ ও পাসওয়ার্ড

  • সেটিংস → ফার্মওয়্যার / স্ট্যাটাস বর্তমান সংস্করণ আর নতুন আপডেট দেখায়। আপডেটের সময় রাউটার রিস্টার্ট হয়, প্রায় ২ মিনিট অ্যাপ থেকে নিয়ন্ত্রণ করা যায় না।
  • রাউটার যাচাই করা আপডেট নিজেও স্বয়ংক্রিয়ভাবে নেয়।
  • Kahf ID-তে কনফিগ ব্যাকআপ করুন চাপলে সেটিংস সংরক্ষিত হয়।
  • রুট পাসওয়ার্ড পরিবর্তন, প্যারেন্ট PIN আর রিকভারি কোড সেটিংসেই আছে।

৬প্রিমিয়াম

প্রিমিয়ামে যা যুক্ত হয়:

  • বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক
  • নমনীয় বেডটাইম / অফটাইম ও অ্যাপ টাইম রুলস
  • এখনই ইন্টারনেট ব্লক
  • গেস্ট অ্যাক্সেস

সেটিংস → সাবস্ক্রিপশন থেকে কিনুন: Kahf ID পেজ, App Store বা Google Play থেকে।

৭সমস্যা সমাধান

প্রথমে অ্যাপে ডায়াগনস্টিক চালান চাপুন। এটি ৭টি জিনিস পরীক্ষা করে।

পরীক্ষাব্যর্থ হলে যা করবেন
রাউটারে পৌঁছানো যাচ্ছেরাউটারের ওয়াইফাইতে যুক্ত হন, রাউটার রিস্টার্ট দিন
WAN ইন্টারফেস চালুরাউটার আর মডেমের মাঝের ক্যাবলটি দেখুন
IP ঠিকানা পাওয়া গেছেDHCP বা PPPoE কাজ করছে না, PPPoE-এর তথ্য মিলিয়ে নিন
গেটওয়েতে পৌঁছানো যাচ্ছেমডেম অফলাইন থাকতে পারে, মডেম রিস্টার্ট দিন
ইন্টারনেট সংযোগপ্রোভাইডারের সমস্যা হতে পারে, তাদের জানান
DNS রেজোলিউশনরাউটার রিস্টার্ট দিন
LAN/WAN দ্বন্দ্ব নেইকিছু করতে হবে না, রাউটার নিজেই ঠিকানা বদলে নেয়

সাধারণ প্রশ্ন

ওয়াইফাই আসছে না?

পাওয়ার সংযোগ দেখুন, ২ মিনিট অপেক্ষা করুন, তারপর লেবেলে লেখা নামের সাথে মিলিয়ে নিন।

প্যারেন্ট PIN ভুলে গেছেন?

রিকভারি কোড ব্যবহার করুন।

কোনো সাইট খুলছে না?

সাইটটি ব্লক করা কোনো ক্যাটাগরিতে পড়তে পারে। চাইলে অনুমোদিত ওয়েবসাইট-এ যোগ করুন।

কোনো সাইট ভুল করে ব্লক হয়েছে মনে হচ্ছে?

support@kahf.co-তে আমাদের জানান।

নতুন করে শুরু করতে চান?

রিসেট বাটন ১০ সেকেন্ড চেপে ধরুন। রাউটার ফ্যাক্টরি সেটিংসে ফিরে যাবে, তারপর অ্যাপ থেকে আবার সেটআপ করুন।

বিদ্যুৎ চলে গেলে কী হবে?

রাউটার নিজেই আবার চালু হয়। ইন্টারনেট সংযোগ ফিরলে সুরক্ষাও ফিরে আসে।

৮সুরক্ষা কীভাবে কাজ করে

আপনার ডিভাইসগুলো কোনো ওয়েবসাইট খুঁজলে রাউটার সেই অনুরোধ একটি পারিবারিক নিরাপদ ফিল্টারের মধ্য দিয়ে পাঠায়। কাহফের ব্লক তালিকায় ৯টি ক্যাটাগরি আছে। VPN, প্রাইভেট DNS বা এ ধরনের উপায়ে ফিল্টার এড়ানো ঠেকাতে বাড়তি নিয়ম আছে। নিরাপদ সার্চ আর ইউটিউব সীমিত মোড রাউটারেই কার্যকর হয়। রাউটার প্রতি রাতে যাচাই করা আপডেট খোঁজে।

৯গোপনীয়তা

ফিল্টারিং রাউটারেই চলে। রাউটার অল্প সময়ের DNS পরিসংখ্যান রাখে। আপনার সেটিংসের ব্যাকআপ থাকে Kahf ID-তে। বিস্তারিত জানতে কাহফের গোপনীয়তা নীতি দেখুন।

১০শিশুদের জন্য

সাইট ব্লক হলো কেন?

তোমার পরিবারের রাউটার বয়সের জন্য অনুপযুক্ত সাইট আটকে দেয়। কোনো সাইট ভুল করে ব্লক হয়েছে মনে হলে বাবা-মাকে বলো। তাঁরা Kahf Router অ্যাপ থেকে সেটি অনুমোদন করতে পারবেন।

১১ওয়ারেন্টি ও সহায়তা

  • উৎপাদনজনিত ত্রুটির জন্য ১ বছরের ওয়ারেন্টি।
  • ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করলে পুরো টাকা ফেরত।
সাহায্য লাগবে?

আমাদের সাপোর্ট টিমকে লিখুন, ধাপে ধাপে সমাধানে সাহায্য করবে।

support@kahf.co

১২শব্দকোষ

WAN
যে পোর্ট দিয়ে রাউটার ইন্টারনেটের সাথে যুক্ত হয়।
DHCP
প্রোভাইডার থেকে স্বয়ংক্রিয়ভাবে ঠিকানা পাওয়া।
PPPoE
ইউজারনেম-পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট সংযোগ।
DNS
ওয়েবসাইটের নাম থেকে তার ঠিকানা বের করে।
ফার্মওয়্যার
রাউটারের ভেতরের সফটওয়্যার।
Kahf ID
আপনার কাহফ অ্যাকাউন্ট।

Coming soon

BURAQ 5-⁠এর অপেক্ষায় আছেন?

BURAQ 5 আসছে। Waitlist-এ জয়েন করুন, আর লঞ্চের দিন সবার আগে আমরাই আপনাকে SMS করে জানিয়ে দেব।

BURAQ 5
অনুগ্রহ করে আপনার নাম লিখুন
নম্বরটি ০১ দিয়ে শুরু হয়ে ১১ সংখ্যার হতে হবে, একবার মিলিয়ে নিন
ইমেইল ঠিকানাটি একবার মিলিয়ে নিন, চাইলে ঘরটি খালিও রাখতে পারেন

আপনার দেওয়া তথ্য শুধু BURAQ 5-এর Update দিতে ব্যবহার করা হবে, কোনো Spamming হবে না।

ঘরের সব Device-এর জন্য নিরাপদ ইন্টারনেট। একবার Setup করলেই Automatic Protection।

Kahf সম্পর্কে

Kahf Yazılım A.Ş.-এর একটি রিজিওনাল কনসার্ন Kahf Bangladesh, আপনার বাসা এবং কর্মক্ষেত্রের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে নিয়ে এসেছে Kahf Router।

Kahf-এর অন্যান্য প্রোডাক্টKahf BrowserKahf InternetKahf KidsHikmahMuslims DayMahfil
যোগাযোগ

Level: 04, House: 1005 & 1007, Avenue: 11, Road: 09, Mirpur DOHS, Dhaka 1216, Bangladesh

সাপোর্ট

support@kahf.coWhatsApp

সোস্যাল মিডিয়া

সম্পূর্ণ স্পেসিফিকেশন

BURAQ 6
ফ্ল্যাগশিপ মডেল · WiFi 6BURAQ 6৳৯,৫০০৳৭,০০০
WiFi স্ট্যান্ডার্ড
WiFi 6 (802.11ax)
যাদের জন্য সেরা
স্মার্ট হোম, স্ট্রিমিং, অনলাইন ক্লাস, গেমিং
পারফরম্যান্স
অতি কম ল্যাটেন্সি (Low Latency)
একসাথে ডিভাইস সংযোগ
৫০+
কভারেজ
৫,০০০ বর্গফুট পর্যন্ত (পুরো বাড়ি)
নিরাপত্তা ফিচার
সব অন্তর্ভুক্ত, প্রথম দিন থেকেই চালু
ওয়ারেন্টি ও রিটার্ন
১ বছর • ৩০ দিন

Pre-Order

Flagship · WiFi 6

Kahf Router BURAQ 6

৳৯,৫০০৳৭,০০০ প্রতিটি

1
  • ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি
  • ফ্রি ডেলিভারি
  • সব Safety Feature অন্তর্ভুক্ত
  1. ১অনলাইনে পেমেন্ট
  2. ২আমরা ফোনে কনফার্ম করব
  3. ৩SMS-এ ডেলিভারির তারিখ

প্রথম ব্যাচের স্টক দ্রুত শেষ হচ্ছে

সর্বমোট৳৯,৫০০৳৭,০০০

কার্টে যোগ হবে, পেমেন্ট হবে চেকআউটে।